নারী


মোঃ নাসিরুল ইসলাম


বহুরুপে রূপ নারী তোমার মন,

ভিন্ন ভিন্ন রুপে তুমি সাজো সারাক্ষণ।

এক চোখে স্বপ্ন দোলনাও অন্য চোখে পানি,

কোন চোখেতে রাখিবো চোখ আমি নাহি জানি।

ফুল সজ্জার রাত্রি সাজাও অগ্নি ঝগড়া ভোর,

স্বপ্ন যতো হাতছানি দেয় ছায়াতলে তোর।

সকল যায়, দুপুর যায়, রাত্রি ঘনিয়ে আসে,

দুচোখে ভরা স্মৃতির ভেলা যাচ্ছে ভেসে ভেসে।

স্বপ্ন দেখাও, স্বপ্ন পোড়াও এইতো তোমার খেলা,

মন বাজারে এসে তুমি বসানো রঙের মেলা।

নারী তোমায় সঙ্গী ভেবে করেছি কত খেলা,

সকাল, দুপুর পেরিয়ে তুমি আনলে সন্ধ্যা বেলা।


Comments

Popular posts from this blog

দাঁতে ব্যাথায় যা করলে ব্যাথা হবে না।

৭ ই মার্চের ইতিহাস