Posts

Showing posts from March, 2021

আজ শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসায় ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস পালিত হয়

Image
 আজ শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসায় ২৫শে মার্চের কালরাত্রিতে নিহত সকল শহীদসহ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ত্রিশ লক্ষ শহীদ ও সম্ভ্রমহারা ২ লক্ষ মা-বোনকে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে মোমবাতি প্রজ্জলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোঃ আমিনুল ইসলাম মিয়া, অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান মিয়া সহ মাদ্রাসার সকল শিক্ষক কর্মচারী বৃন্দ। সুপারিনটেনডেন্ট মোঃ আমিনুল ইসলাম মিয়া তার বক্তব্যে বলেন, ২৫শে মার্চ রাতে ইয়াহিয়া ঢাকা ত্যাগের পর পাকিস্তান পৌঁছানোর আগেই ঢাকায় গণহত্যা শরু হয়৷ আর সেই রাতেই গ্রেপ্তার করা হয় বাঙালির নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, নিয়ে যাওয়া হয় পশ্চিম পাকিস্তানে৷ কিন্তু তিনি গ্রেপ্তার হওয়ার আগে ২৬শে মার্চ রাতের শুরুতেই ওয়্যারলেস বার্তার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়ে যান তিনি৷ আর আগে ৭ই মার্চের ভাষণেই তিনি বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন বলেছিলেন, যার যা আছে তা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে৷ সহকারী শিক্ষকদের পক্ষে বক্তব্য পেশ করেন মোঃ নাসিরুল ইসলাম। তিনি বলেন, মানব সভ্যতার ইতিহাসে একটি কল...

একজন স্ত্রী

Image
  আপনাকে মানসিক তৃপ্তি দেয় কে ? আপনার স্ত্রী। আপনাকে শারীরিক তৃপ্তি দেয় কে ? আপনার স্ত্রী। আপনাকে ব্যাভিচারের মত জগন্য কাজ থেকে বাঁচায় কে ? আপনার স্ত্রী। আপনার পোশাক কেচে দেয় কে ? আপনার স্ত্রী। আপনাকে রান্না করে খাওয়ায় কে ? আপনার স্ত্রী। আপনার ঘর সাজিয়ে রাখে কে ? আপনার স্ত্রী। আপনার বাড়ী ঘর পরিস্কার রাখে কে ? আপনার স্ত্রী। আপনার বাড়ীতে আসা মেহমানদের আপ্যায়ন করে কে ? আপনার স্ত্রী। আপনার বৃদ্ধ মা, বাবার সেবা যত্ন করে কে ? আপনারা স্ত্রী। আপনাকে বাবা হতে সাহায্য করে কে ? আপনার স্ত্রী। আপনার ছেলে মেয়ের প্রাথমিক শিক্ষা দেয় কে ? আপনার স্ত্রী। আপনার অসুস্থতার সময় আপনার পাশে থাকে কে ? আপনার স্ত্রী। আপনার বিপদের সময় আপনাকে সান্তনা দেয় কে ? আপনার স্ত্রী.....। আপনি মারা যাবার পর দীর্ঘ চার মাস দশ দিন শোক পালন করে কে ? আপনার স্ত্রী। সব কিছু ই তো আপনার স্ত্রী করে। তাহলে বিয়ে করার সময় যৌতুক চান কেন আপনি?! স্ত্রী কোন বিষয় নিয়ে একটু রাগ বা অভিমান করলে একটু ভালবেসে তার রাগ না ভাঙ্গিয়ে চুলের মুঠি ধরে তুলধনা পিটান কেন আপনি ? একজন নারী এত কিছু করার পর ও কেনো? কিছু কিছু স্বামীদের নিকট ...

দাঁতে ব্যাথায় যা করলে ব্যাথা হবে না।

Image
  দাঁত এর ব্যাথা যার হয়েছে সে বুজে এ যন্ত্রণা কেমন। দাঁত ব্যাথা দূর করতে বা লাঘব করতে কিছু ঘরোয়া উপায় জেনে নিন। তবে দাঁতে ব্যাথা হলে অবশ্যই একজন ডেন্টাল বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন। দাঁত ব্যথা বলে কয়ে আসে না। হঠাৎ যদি দাঁতে ব্যথা শুরু হয়ে যায়, দিশেহারা হয়ে আমরা ওষুধের খোঁজ করি। কিন্তু কিছু উপায় জানা থাকলে কয়েক মিনিটের মধ্যেই দাঁত ব্যথার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে।  চলুন জেনে রাখি সেইসব উপায় গুলো। এক. দুটি লবঙ্গ থেঁতো করে কয়েক ফোঁটা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগান। অথবা দুটি লবঙ্গ চিবিয়ে ব্যথার স্থানে জিভ দিয়ে চেপে রাখুন। দুই. এক কোয়া রসুন থেঁতলে নিয়ে অল্প একটু লবণ মিশিয়ে দাঁতে লাগান। বেশি যন্ত্রণা হলে এক কোয়া রসুন চিবিয়ে খান। তিন. লবণের সঙ্গে গোলমরিচ মিশিয়ে পেস্ট তৈরি করুন। দাঁতে লাগিয়ে রাখুন কয়েক মিনিট। ব্যথা কমে গেলেও কয়েকদিন এটা করুন।   চার. এক টুকরা কাঁচা পেঁয়াজ চিবিয়ে খেয়ে নিন। যদি বেশি ঝাঁঝ লাগে তবে দাঁতের ওপর পেঁয়াজ চেপে রাখলে আরাম পাওয়া যাবে।   পাঁচ. আধ চা চামচ হিং গুঁড়ো দুই টেবিল চামচ লেবুর রসের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগান। দু মিনিটেই ...

কাশিপুরে এক মণ গাঁজা উদ্ধার

Image
  কু‌ড়িগ্রা‌মের ফুলবাড়ী সীমান্ত এলাকায় বাঁশ ঝাড় থেকে প্রায় এক মণ গাঁজা উদ্ধার করেছে বি‌জি‌বি। মঙ্গলবার (২৩ মার্চ ) রাত ১০টার দিকে উপজেলার কাশিপুর সীমান্ত এলাকায় ৯৪২/এম‌পি পিলার এলাকা থে‌কে এসব গাঁজা উদ্ধার ক‌রে বি‌জি‌বি। বি‌জি‌বি ১৫ ব‌্যাটা‌লিয়‌নের লালম‌নিরহাট সদর দপ্তর থে‌কে পাঠা‌নো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে। বিজিবি জানায়, ২৩ মার্চ রাত ১০ টার দিকে লালমনিরহাট বি‌জি‌বি ১৫ ব্যাটালিয়নের অধীনস্থ কাশিপুর বিওপির এক‌টি টহল দল গোপন সংবাদের ভি‌ত্তি‌তে প্রায় দুই ঘণ্টা ব‌্যাপী এক অ‌ভিযান চা‌লি‌য়ে সীমান্ত পিলার ৯৪২/এমপি হতে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উপ‌জেলার কাশিপুর কলেজ মোড় এলাকার এক‌টি বাঁশঝাড় সংলগ্ন ধান খে‌ত থে‌কে নয়‌টি প‌্যা‌কে‌টে মোড়া‌নো অবস্থায় বিপুল প‌রিমাণ গাঁজা উদ্ধার ক‌রে। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তি উপ‌স্থিত ছি‌লেন।  বি‌জি‌বি জানায়, উদ্ধারকৃত গাঁজার ওজন প্রায় ৩৭.৫ কেজি যার আনুমানিক সিজার মূল্য প্রায় এক লাখ ৩১ হাজার ২৫০ টাকা। এ ব‌্যাপা‌রে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌চ্ছে ব‌লে জানায় বি‌জি‌বি। সূত্রঃ বার্তা ২৪.কম

কাজুবাদাম খেলে কি উপকার হয়?

Image
  বর্তমানে মানুষ অনেক স্বাস্থ্য সচেতন। শরীর সুস্থ রাখতে অনেকেই কাজুবাদাম খেতে খুব পছন্দ করেন। কাজুবাদাম খুবই পুষ্টিকর একটি খাবার। এতে অনেক ধরনের পুষ্টি উপাদান বিদ্যমান। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো- ফাইবার, প্রোটিন, ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্টস, ফাইটোকেমিক্যালস, ওমেগা-৩ এবং ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড ইত্যাদি। ভিটামিনের মাত্রা বেশি থাকায় কাজুবাদামকে বলা হয় ‘প্রাকৃতিক ভিটামিন ট্যাবলেট’। কাজুবাদামে রয়েছে নানা উপকারিতা। চুলের সৌন্দর্য বৃদ্ধিতে : উজ্জ¦লতা বাড়ানোর পাশাপাশি চুলের গোড়া শক্ত করতে কপারের বিশেষ ভূমিকা আছে। কাজুবাদামে উপস্থিত এই কপার শরীরের জরুরি এনজাইমের ক্ষরণ বাড়িয়ে দেয় যার কারণে চুলের কালো রং বজায় থাকে। ক্যানসারের প্রতিরোধে : কাজুবাদামে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। ক্যানসার সেলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেও এটি বেশ সহায়ক। মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে : কাজুবাদামে আছে ম্যাগনেশিয়াম। এটি মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মনোযোগ এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে কাজুবাদাম উপকারী। হাড় মজবুত করতে : কাজুতে উপস্থিত ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেশিয়ামের ক...

খেজুর ও দুধ মিশিয়ে খেলে কি উপকার হয়?

Image
  হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহর কাছে তোমরা সুস্বাস্থ্য প্রার্থনা কর। কারণ ঈমানের পর সুস্বাস্থ্যের চেয়ে অধিক মঙ্গলজনক কোনো কিছু কাউকে দান করা হয়নি।’ (ইবনে মাজাহ) প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস গরম দুধে দু’টি খেজুর মিশিয়ে খাবেন।খাওয়ার আগে বিসমিল্লাহ বলবেন,মুসলমান হলে জেনে থাকবেন এটা একটা সুন্নাহ। এছাড়া খেজুরের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। যা বিভিন্ন রোগ প্রতিরোধেও সাহায্য করে। মন ভালো রাখতেও কার্যকরী দুধ ও খেজুর। চলেন জেনে ফেলি খেজুর ও দুধ একসঙ্গে খেলে কী হয়- খেজুরে আছে প্রাকৃতিক শর্করা।আর দুধকে বলা হয় সুপার ফুড বা সর্বগুণ সম্পন্ন খাবার। এতে রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন ডি, সি,ভিটামিন বি-১২, নিয়াসিন ও রিবোফ্লভিন । এই দুই একসঙ্গে খেলে তার পুষ্টিগুণও বেড়ে যায়। শরীর দুর্বল লাগা, মাথা ঘোরা এমন সমস্যা থেকে মুক্তি পাবেন সহজেই ইনশা আল্লাহ। চোখে সমস্যা দেখা দিতে পারে যেকোনো বয়সেই। দৃষ্টিশক্তি ভালো রাখতেও এই খেজুর দুধ খেতে পারেন। এছাড়াও চোখে অঞ্জনির সমস্যায়, যারা একটানা কম্পিউটারের সামনে কাজ করেন তাদের...

প্রাথমিক চিকিৎসার প্রাণঘাতী পাঁচটি ভুল

Image
  কমবেশী আমাদের সবারই সাধারণ রোগসমূহ বা যে কোনো দূর্ঘটনার প্রাথমিক চিকিৎসা সম্পর্কে মোটামুটি ধারণা রয়েছে এবং এ সম্পর্কে সঠিক ধারণা থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে কখনও কখনও আমরা ভুল চিকিৎসা প্রয়োগ করে রোগীর অবস্থা আরও খারাপ করে দেই যা হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসা দেয়া আরও কঠিন করে তোলে। এটি যে শুধু মারাত্মক ভুল তাই নয়, বলা যায় অজান্তেই রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। তাই আজ চলুন জেনে নেয়া যাক প্রাথমিক চিকিৎসার যেই পাঁচটি ভুল নিতে পারে আপনার জীবন। এক। পোড়া ত্বকের প্রাথমিক চিকিৎসায় মারাত্মক ভুল : ত্বকের কোনো স্থানে পুড়ে গেলে প্রাথমিক ভাবে অনেকেই মাখন বা কোন অ্যান্টিসেপটিক ক্রিম বা চর্বিজাতীয় পদার্থ ব্যবহার করে থাকেন, অনেকে আবার কাচা ডিমের কুসুম ও ব্যবহার করে থাকেন যা সম্পূর্ণরূপে ভুল। এর ফলে পোড়া জায়গায় সংক্রমিত হতে পারে এবং চিকিৎসকের কাছে নেয়ার পর চিকিৎসা দেয়া আরো কঠিনতর হয়ে পড়ে।  সুতরাং কোনও জায়গা পুড়ে গেলে আপনি তাৎক্ষণিকভাবে যা করতে পারেন তা হ'ল পুড়ে যাওয়া ত্বকে অনবরত ঠান্ডা পানি ঢেলে শীতল করা, যদি ঠান্ডা পানি হাতের কাছে না ও পাওয়া যায় তবে আপনি ঠান্ডা দুধ ঢ...

দুধ ও আনারস খেলে কি মৃত্যু হয়?

Image
দুধ ও আনারস একসঙ্গে খাবেন না। এ কথাটি আমরা সব সময় শুনে থাকি। দুধ-আনারস একসঙ্গে খেলে নাকি হতে পারে বিপত্তি। তবে কথাটি কি সত্যি? আনারসে রয়েছে ভিটামিন এ এবং সি, ক্যালসিয়াম,পটাশিয়াম ও ফসফরাস। আর দুধকে আমরা সুষম খাদ্য হিসেবে বিবেচনা করি। তবে আনারস আর দুধ একসঙ্গে খেলে মানুষ বিষক্রিয়া হয়ে মারা যায়-এ রকম একটি ধারণা প্রচলিত আছে। আসুন জেনে নেই দুধ আনারস একসঙ্গে খেলে কী হয়? দুধ-আনারসে বিষক্রিয়া  আনারস ও দুধ একসঙ্গে খেলে বিষক্রিয়া হয়ে কেউ মারা যায় এই ধারণা ভুল। এগুলো একধরনের ফুড ট্যাবু বা খাদ্য কুসংস্কার। দুধ আর আনারস একসঙ্গে খেলে কেউ মারা যায় না। এটি সম্পূর্ণ ভুল ধারণা। বদ হজম, পেট ফাঁপা, পেট খারাপ আনারস ও দুধ একসঙ্গে খেলে বিষক্রিয়া হয় না। আনারস একটি অ্যাসিডিক এবং টকজাতীয় ফল। দুধের মধ্যে যে কোনো টকজাতীয় জিনিস দিলে দুধ ছানা হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে। হতে পারে বদহজম, পেট ফাঁপা, পেট খারাপ।, তবে বিষক্রিয়ার কোনো আশঙ্কা নেই। গ্যাসট্রিকের সমস্যা দুধ ও আনারস খেলে বিষক্রিয়া সমস্যা নেই। তবে যাদের গ্যাসট্রিকের সমস্যা রয়েছে, খালি পেটে আনারস খেলে তাদের এই সমস্যা বেড়ে যেতে পারে। তাই খালি পেঠে আনারস ...

শ্বেতী বা ধবল রোগ

Image
শ্বেতী বা ধবল কী: শ্বেতী বা ধবল রোগকে ইংরেজিতে লিউকোডারমা বা ভিটিলিগো বলা হয়। লিউকোডারমা নামকরণের পেছনে রয়েছে সুন্দর একটি বৈজ্ঞানিক কারণ। তা হলো- লিউকোডারমা শব্দটি ল্যাটিন শব্দ যা দুটি শব্দ সহযোগে তৈরি। এখানে লিউকো অর্থ সাদা এবং ডারমা অর্থ ত্বক। অর্থাৎ মেলানিনহরমোনের অভাবে ত্বকের রং সাদা হয়ে গেলে; তখন তাকে লিউকোডারমা বলা হয়। আমাদের ত্বকেরকালো রং উৎপাদনের জন্য শরীরে যে কোষ রয়েছে, তাকে বলা হয় মেলানোসাইট। যদি কোনো কারণে একোষগুলো মারা যায় বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে দেহের মেলাটোনিন উৎপাদন ক্ষমতা কমে যায়। ফলে দেহের বিভিন্ন জায়গায় ছোট ছোট সাদা ছোপ তৈরি হয়, যাকে আমরা শ্বেতী বা ধবল রোগ বলি। রোগের কারণ: আমাদের দেশে এ রোগ সম্পর্কে বিভিন্ন ধরনের কুসংস্কার প্রচলিত আছে। যেমন- মাছ ও দুধ একসাথে একই সময়ে খেলে এ রোগ হয়। এ ছাড়া কুমড়া ও দুধ অথবা পেঁয়াজ ও দুধ একসাথে খেলেএ রোগ হয় বলে প্রচলিত আছে। আসলে কথাগুলো সম্পূর্ণ ভুল। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। গ্রামের মানুষের মুখে আরও কিছু কথা প্রচলিত আছে। যেমন- রোগটি ছোঁয়াচে বা রক্তদূষণের ফলে রোগটি হয়। কথাগুলোও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে এ রোগের কারণ হলো অতিরিক্ত দুশ্চি...

কুড়িগ্রামে মিন্টুর উপর হামলা: দুই নেতাকে ঢাকায় তলব

Image
কুড়িগ্রামের কাঁঠালবাড়ীতে একের পর এক সহিংস ঘটনা ও হাতকাটা বাহিনীর উত্থানে শান্তিপ্রিয় কুড়িগ্রাম এখন অশান্ত। মামলা,হামলা,পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভে অশান্ত হয়ে উঠছে সামাজিক মাধ্যম। কাঁঠালবাড়ীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে ঘটিত অমানবিক ঘটনা সামজিক মাধ্যমে ভাইরাল হলে কুড়িগ্রাম বাসী আতংকিত হয়ে পড়ে। পাল্টাপাল্টি অভিযোগে অস্থির হয়ে পড়ে সাধারণ মানুষজন সহ স্থানীয় ক্ষমতাসীন রাজনৈতিক অঙ্গন। ব্যক্তিগত স্বার্থ হাসিলে উক্ত সন্ত্রাসী কর্মকান্ডকে কেন্দ্র করে সরকার দলীয় রাজনীতিতে সমর্থক ও কর্মীদের মধ্যে বিভক্তির দুটি ধারা দৃশ্যমান হয়। একে অন্যকে ঘায়েল করার লক্ষ্যে নানান পরিকল্পনায় উত্তপ্ত হয়ে ওঠে জেলার রাজনৈতিক অঙ্গন। সরকার দলীয় নেতাকর্মীদের গৃহীত বিভিন্ন কর্মসূচীতে অতিষ্ঠ জেলা বাসী এহেন অপতৎপরতা থেকে মুক্তি চায়। অমানবিক সংঘর্ষ ও হাতকাটা বাহিনীর মদদ দাতাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে জেলা বাসী স্থানীয় রাজনীতিতে আধিপত্য বিস্তারের লড়াইয়ে সৃষ্ট এই সহিংসতাকে ঘোলা পানিতে মাছ শিকারের লক্ষ্যে জেলা সদরে নানা কর্মসূচীর কারণে বিক্ষুব্ধ শহরবাসী। শান্তিপূর্ণ শহর কুড়িগ্রাম কে অশান্ত ক...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী

Image
১৯৫৬ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনে ছিলো, একটা ছেলে যদি একজন মেয়ের সাথে কথা বলতে চায়, তবে তাকে প্রক্টর বরাবর দরখাস্ত দিতে হবে। শুধুমাত্র প্রক্টর অনুমতি দিলেই সে কথা বলতে পারবে। এছাড়া নয়। এমনকি তার ক্লাসের কোন মেয়ের সাথেও না।             ডিসেম্বর ১৯২৭, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাত্র ৬ বছর পর। একদিন কোলকাতা থেকে একজন যুবক এলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখবেন। কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে সে ঘুরতে বের হলো। তখন কার্জন হল ছিলো বিজ্ঞান ভবন। ঘুরতে ঘুরতে যখন কার্জন হলের সামনে এসে পড়লো তারা, সে যুবক দেখলো দূরে একটা থ্রী কোয়ার্টার হাতার ব্লাউজ আর সুতির শাড়ি পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে। সে তার বন্ধুদের জিজ্ঞেস করলেন, এই মেয়েটি কে? তখন তার বন্ধুরা বলল, এ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম নারী ছাত্রী। তখন সেই যুবক বলে, সত্যি? আমি এই মেয়ের সাথে কথা বলব। তখন সে যুবক মেয়েটির সাথে কথা বলার জন্য একটু এগিয়ে গেলে তার বন্ধুরা তাকে বাঁধা দেয়। বলে, না তুমি যেওনা। আমাদের বিশ্ববিদ্যালয়ে মেয়েদের সাথে কথা বলার অনুমতি নেই। তুমি যদি ওর সাথে অনুমতি ছাড়া কথা বলো তবে তোমার শা...

৭ ই মার্চের ইতিহাস

Image
৫০ বছর আগে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু তাঁর জীবনের শ্রেষ্ঠ ভাষণটি দিয়েছিলেন। ১০ লক্ষাধিক লোকের সামনে পাকিস্তানি দস্যুদের কামান-বন্দুক-মেশিনগানের হুমকির মুখে বঙ্গবন্ধু শেখ মুজিব ওই দিন বজ্রকণ্ঠে ঘোষণা করেন- ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ কী পরিস্থিতিতে বঙ্গবন্ধু সেই ইতিহাস বিখ্যাত ভাষণ দিয়েছিলেন? ১৯৭০-এর ৭ ডিসেম্বর অনুষ্ঠিত পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ৭ ডিসেম্বরের নির্বাচনে পূর্ব পাকিস্তানের ১৬৯ আসনের মধ্যে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ পায় ১৬৭টি আসন বাকি ২টি আসন পায় পিডিপি। ৭ ডিসেম্বরের নির্বাচনের পর তৎকালীন সামরিক প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান ’৭১-এর ৩ মার্চ ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন। কিন্তু পশ্চিম পাকিস্তানের পিপিপি নেতা জেড এ ভুট্টো এবং পাকিস্তান সামরিক চক্র সংখ্যাগরিষ্ঠ দলের কাছে অর্থাৎ আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে ষড়যন্ত্র শুরু করে। ১ মার্চ  এই দিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়ার কথা ছিল পাকিস্ত...

নারী

Image
মোঃ নাসিরুল ইসলাম বহুরুপে রূপ নারী তোমার মন, ভিন্ন ভিন্ন রুপে তুমি সাজো সারাক্ষণ। এক চোখে স্বপ্ন দোলনাও অন্য চোখে পানি, কোন চোখেতে রাখিবো চোখ আমি নাহি জানি। ফুল সজ্জার রাত্রি সাজাও অগ্নি ঝগড়া ভোর, স্বপ্ন যতো হাতছানি দেয় ছায়াতলে তোর। সকল যায়, দুপুর যায়, রাত্রি ঘনিয়ে আসে, দুচোখে ভরা স্মৃতির ভেলা যাচ্ছে ভেসে ভেসে। স্বপ্ন দেখাও, স্বপ্ন পোড়াও এইতো তোমার খেলা, মন বাজারে এসে তুমি বসানো রঙের মেলা। নারী তোমায় সঙ্গী ভেবে করেছি কত খেলা, সকাল, দুপুর পেরিয়ে তুমি আনলে সন্ধ্যা বেলা।

ভয়ানক শিরক ঈমান নষ্ট করে!!!

Image
ছোট থেকে দেখছি গর্ভবতী নারী কোথাও গেলে, মুরব্বি,মাঝ বয়স্ক নারীরা প্রথমেই প্রশ্ন করেন.. সাথে ম্যাচ,রসুন,লোহা আর কি আবলামি জিনিস জানি ভুলে গিয়েছি এগুলো সাথে এনেছো,,? শুনো সব সময় এগুলা সাথে রাখবা, নইলে বাচ্চার ক্ষতি হবে,জীন, ভুত এর আছর পড়বে..(নাউজুবিল্লাহ)  কত বড় শিরক,, ওয়াল্লাহি এটা শিরকে আকবরের বৈশিষ্ট্য এর মধ্যে পড়ে,,আল্লাহ তায়ালা ছাড়া অন্য কিছুর উপর এই ভেবে ভরসা করা যে উক্ত জিনিস আমাকে বিপদ বালা মুছিবত থেকে রক্ষা করবে তা বড় শিরকের অন্তভুর্ক্ত হয়ে যায়।।আর বড় শিরক হচ্ছে শিরকে আকবর।। এই ধরনের কত শিরকের মধ্যে আমরা জড়িত আল্লাহু আলাম,,জমজ কলা খেলে জমজ বাচ্চা হবে,,বাচ্চার কপালে টিপ দিলে নজর লাগবেনা,হায়েজগ্রস্থ নারী অপারেশন করা রোগি বা খতনা করা বাচ্চার কাছে গেলে তাদের ক্ষতি হবে, গর্ভবতী নারী চন্দ্র,সুর্য গ্রহনের সময় কিছু খেলে বা কাটাকাটি করলে বাচ্চার ক্ষতি হবে,গর্ভবতী নারী হাস খেলে বাচ্চার গলা হাসের মত হবে ইত্যাদি (নাউজুবিল্লাহ)  আল্লাহ অবশ্যই তার সঙ্গে শিরকের গুনাহ ক্ষমা করবেন না। এ ছাড়া অন্যান্য যত গুনাহই হোক না কেন, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শ...