আজ শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসায় ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস পালিত হয়

 আজ শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসায় ২৫শে মার্চের কালরাত্রিতে নিহত সকল শহীদসহ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ত্রিশ লক্ষ শহীদ ও সম্ভ্রমহারা ২ লক্ষ মা-বোনকে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে মোমবাতি প্রজ্জলন করা হয়।


এসময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোঃ আমিনুল ইসলাম মিয়া, অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান মিয়া সহ মাদ্রাসার সকল শিক্ষক কর্মচারী বৃন্দ।


সুপারিনটেনডেন্ট মোঃ আমিনুল ইসলাম মিয়া তার বক্তব্যে বলেন, ২৫শে মার্চ রাতে ইয়াহিয়া ঢাকা ত্যাগের পর পাকিস্তান পৌঁছানোর আগেই ঢাকায় গণহত্যা শরু হয়৷ আর সেই রাতেই গ্রেপ্তার করা হয় বাঙালির নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, নিয়ে যাওয়া হয় পশ্চিম পাকিস্তানে৷ কিন্তু তিনি গ্রেপ্তার হওয়ার আগে ২৬শে মার্চ রাতের শুরুতেই ওয়্যারলেস বার্তার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়ে যান তিনি৷ আর আগে ৭ই মার্চের ভাষণেই তিনি বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন বলেছিলেন, যার যা আছে তা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে৷


সহকারী শিক্ষকদের পক্ষে বক্তব্য পেশ করেন মোঃ নাসিরুল ইসলাম। তিনি বলেন, মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন আজ। ১৯৭১ সালের ২৫শে মার্চ দিবাগত রাতে পাক-হানাদার বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’-এর নামে নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে চালায় বিশ্ব ইতিহাসের নৃশংসতম গণহত্যা। ২৫শে মার্চ, গণহত্যা দিবস আজ।


‘অপারেশন সার্চ লাইট’ ছিল বাঙালির একটি প্রজন্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার এক নারকীয় পরিকল্পনা। সুনির্দিষ্ট কিছু লক্ষ্যকে সামনে রেখে এই পরিকল্পনা বাস্তবায়নে জেনারেল টিক্কা খান বলেছিলেন, ‘আমি পূর্ব পাকিস্তানের মাটি চাই, মানুষ চাই না’। ফলশ্রুতিতে বাঙালি জাতির জীবনে নেমে আসে বিভীষিকাময় ভয়াল কালরাত্রি। এক ভয়াল ভয়ঙ্কর নিষ্ঠুরতার স্মৃতি হিসেবে চিহ্নিত এই রাত।


এ বছর ২৫ মার্চ এমন একটা সময়ে সমাগত যখন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি জাতির জ


নক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে ঘোষিত ‘মুজিব বর্ষ’ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ‘সুবর্ণ জয়ন্তী’ উদ্যাপিত হচ্ছে। এই উৎসবের প্রাক্কালে বাঙালি জাতি ২৫শে মার্চের কালরাত্রিতে নিহত সকল শহীদসহ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ত্রিশ লক্ষ শহীদ ও সম্ভ্রমহারা ২ লক্ষ মা-বোনকে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে মোমবাতি প্রজ্জলন করে এবং সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Comments

Popular posts from this blog

নারী

দাঁতে ব্যাথায় যা করলে ব্যাথা হবে না।

৭ ই মার্চের ইতিহাস