কাজুবাদাম খেলে কি উপকার হয়?
বর্তমানে মানুষ অনেক স্বাস্থ্য সচেতন। শরীর সুস্থ রাখতে অনেকেই কাজুবাদাম খেতে খুব পছন্দ করেন। কাজুবাদাম খুবই পুষ্টিকর একটি খাবার। এতে অনেক ধরনের পুষ্টি উপাদান বিদ্যমান। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো- ফাইবার, প্রোটিন, ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্টস, ফাইটোকেমিক্যালস, ওমেগা-৩ এবং ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড ইত্যাদি।
ভিটামিনের মাত্রা বেশি থাকায় কাজুবাদামকে বলা হয় ‘প্রাকৃতিক ভিটামিন ট্যাবলেট’। কাজুবাদামে রয়েছে নানা উপকারিতা।
চুলের সৌন্দর্য বৃদ্ধিতে : উজ্জ¦লতা বাড়ানোর পাশাপাশি চুলের গোড়া শক্ত করতে কপারের বিশেষ ভূমিকা আছে। কাজুবাদামে উপস্থিত এই কপার শরীরের জরুরি এনজাইমের ক্ষরণ বাড়িয়ে দেয় যার কারণে চুলের কালো রং বজায় থাকে।
ক্যানসারের প্রতিরোধে : কাজুবাদামে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। ক্যানসার সেলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেও এটি বেশ সহায়ক।
মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে : কাজুবাদামে আছে ম্যাগনেশিয়াম। এটি মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মনোযোগ এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে কাজুবাদাম উপকারী।
হাড় মজবুত করতে : কাজুতে উপস্থিত ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেশিয়ামের কারণে হাড়ের শক্তি বৃদ্ধি পায়।
ব্লাড প্রেশারের নিয়ন্ত্রণ : কাজুতে থাকা ম্যাগনেশিয়ামের কারণে ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণে থাকে।
খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে : কাজুতে রয়েছে ওলিসিক নামে এক ধরনের ফ্যাটি অ্যাসিড, যা দেহে বাজে কোলেস্টরলের মাত্রা কমাতে কাজ করে। নিয়মিত এই বাদামটি খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে চলে আসে।
অ্যানিমিয়ার প্রকোপ কমায় : কাজু খেলে আয়রনের ঘাটতি দূর হয়। ফলে লোহিত রক্ত কণিকার উৎপাদন বেড়ে যায় এবং অ্যানিমিয়ার মতো রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়।

Comments
Post a Comment