কুড়িগ্রামে মিন্টুর উপর হামলা: দুই নেতাকে ঢাকায় তলব
কুড়িগ্রামের কাঁঠালবাড়ীতে একের পর এক সহিংস ঘটনা ও হাতকাটা বাহিনীর উত্থানে শান্তিপ্রিয় কুড়িগ্রাম এখন অশান্ত। মামলা,হামলা,পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভে অশান্ত হয়ে উঠছে সামাজিক মাধ্যম। কাঁঠালবাড়ীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে ঘটিত অমানবিক ঘটনা সামজিক মাধ্যমে ভাইরাল হলে কুড়িগ্রাম বাসী আতংকিত হয়ে পড়ে। পাল্টাপাল্টি অভিযোগে অস্থির হয়ে পড়ে সাধারণ মানুষজন সহ স্থানীয় ক্ষমতাসীন রাজনৈতিক অঙ্গন। ব্যক্তিগত স্বার্থ হাসিলে উক্ত সন্ত্রাসী কর্মকান্ডকে কেন্দ্র করে সরকার দলীয় রাজনীতিতে সমর্থক ও কর্মীদের মধ্যে বিভক্তির দুটি ধারা দৃশ্যমান হয়।
একে অন্যকে ঘায়েল করার লক্ষ্যে নানান পরিকল্পনায় উত্তপ্ত হয়ে ওঠে জেলার রাজনৈতিক অঙ্গন। সরকার দলীয় নেতাকর্মীদের গৃহীত বিভিন্ন কর্মসূচীতে অতিষ্ঠ জেলা বাসী এহেন অপতৎপরতা থেকে মুক্তি চায়। অমানবিক সংঘর্ষ ও হাতকাটা বাহিনীর মদদ দাতাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে জেলা বাসী স্থানীয় রাজনীতিতে আধিপত্য বিস্তারের লড়াইয়ে সৃষ্ট এই সহিংসতাকে ঘোলা পানিতে মাছ শিকারের লক্ষ্যে জেলা সদরে নানা কর্মসূচীর কারণে বিক্ষুব্ধ শহরবাসী। শান্তিপূর্ণ শহর কুড়িগ্রাম কে অশান্ত করার কারণে জেলা আওয়ামীলীগের সর্বোচ্চ ২ নেতাকে তলব করেছে কেন্দ্রীয় আওয়ামিলীগ। শীর্ষ দুই নেতাই এখন অবস্থান করছেন ঢাকায়।

Comments
Post a Comment